News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার জিন্দে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ১৭ জন
Image

হরিয়ানার জিন্দে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ১৭ জন

হিসার, ২৪ মে (হি.স.): হরিয়ানার জিন্দে পিকআপ গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। মঙ্গলবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। দুর্ঘটনাটি ঘটেছে জিন্দ-কৈথাল হাইওয়েতে কান্দেলা গ্রাম সংলগ্ন মিল্ক প্লান্টের কাছে। পুলিশ জানিয়েছে, হরিদ্বার থেকে পিকআপ গাড়িতে ফিরছিলেন একই পরিবারের ২৩ জন সদস্য।

মঙ্গলবার সকালে কৈথালের দিকে যাওয়া ট্রাকে ধাক্কা মারে পিকআপ গাড়িটি। মুখোমুখি সংঘর্ষের জেরে পিকআপ গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃতদের নাম-চান্নি দেবী (৪৫), শিষপাল (৩৯), অঙ্কুশ (১৯), ধান্না (৭০), সুরজি দেবী (৬৫)। প্রত্যেকের বাড়ি নারনাউল জেলায়। আহতদের জিন্দ ও রোহতকের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top