News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Mizoram : করিমগঞ্জের লঙ্গাই নদী‌তে জল ছাড়‌ছে না মিজোরাম, জানিয়েছে প্রশাসন, গুজবে কান না দেওয়ার আর্জি
Image

Mizoram : করিমগঞ্জের লঙ্গাই নদী‌তে জল ছাড়‌ছে না মিজোরাম, জানিয়েছে প্রশাসন, গুজবে কান না দেওয়ার আর্জি

পাথারকান্দি (অসম), ২২ মে (হি.স.) : প্ৰতিবেশী পাৰ্বত্য রাজ্য মিজোরাম থেকে বাড়‌তি জল ছাড়া হচ্ছে বলে যে খবর‌ রটনা হচ্ছে তা সঠিক নয়। এ ব্যাপারে এলাকাবাসীকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন পাথারকান্দির সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অর্পিতা দত্তমজুমদার। সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে এবং প্রতিবেশী মিজোরাম সরকারের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে জল যে ছাড়া হচ্ছে না সে ব্যাপারে নিশ্চিত হয়েছেন তিনি।

গত কয়েকদিনের অবিরাম বর্ষণে লঙ্গাই নদীর জল বাড়ছিল। এরই মধ্যে একটি চক্র মিজোরামের হাইড্রো পাওয়ার প্রজেক্ট থে‌কে জল ছাড়া হচ্ছে বলে এক ভুয়ো খবর চাউর করলে বৃহত্তর এলাকার জনগণের মধ্যে বন্যাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পান পাথারকান্দির প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অর্পিতা দত্তমজুমদার। এর পর তিনি লঙ্গাই নদীতে জল বৃদ্ধি সম্পর্কে খোঁজখবর নিতে পুলিশ ও সরকারি কর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করতে উজানে যান।

প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অর্পিতা দত্তমজুমদার এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, যে খবর রটানো হচ্ছে, তা সর্বৈব মিথ্যা,গুজব। কেননা, তিনি মিজোরামের মামিত জেলার এসডিএম-এর সঙ্গে মোবাইলে এ ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। মিজোরাম সরকারের পক্ষ থেকে এ ধরনের খবরের কোনও সত্যতা নেই বলে জানানো হয়েছে। তাই তিনি বন্যাতঙ্কে না ভুগতে স্থানীয়দের অভয়বার্তা দিয়েছেন। পাশাপাশি এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের সতর্কবার্তাও দিয়েছেন অর্পিতা। তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যে বা যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে সার্কল অফিসারের মুখে এ ধরনের স্পষ্টীকরণ শুনে আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top