News Flash

  • Home
  • খেলা
  • Handball : রাজ্য হ্যান্ডবল শুরু ১০ জুন আবাসিক শিবিরের উদ্বোধন আজ
Image

Handball : রাজ্য হ্যান্ডবল শুরু ১০ জুন আবাসিক শিবিরের উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। তিনদিনব্যাপী রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু ১০ জুন। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের হ্যান্ডবল কোটে। সিনিয়র আসরের পাশাপাশি জুনিয়র আসও একসঙ্গে করার পরিকল্পনা রয়েছে রাজ্য হ্যান্ডবল সংস্থার। ওই পরিকল্পনাকে মাথায় রেখেই যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিলো আবাসিক প্রশিক্ষণ শিবির রাজ্য সংস্থার পক্ষ থেকে। শিবিরের জন্য উত্তর জেলা, ধলাই জেলা, গোমতি জেলা, দক্ষিণ জেলা, সিপাহীজলা থেকে বাছাই করা খেলোয়াড়রা শিবিরে যোগ দিয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিম জেলার খেলেয়াড়রা। সাব জুনিয়র এবং জুনিয়র বালিকাদের নিয়ে হবে শিবির দশদিনের।

এদিন বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামের হ্যান্ডবল কোটে শিবিরের উদ্বোধন হওয়ার কথা ছিলো। কিন্তু এদিন বিকেলে মুষলধারে বৃষ্টি হওয়ায় বাধ্য হয়েই রাজ্য সংস্থার কর্তারা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলে হবে আবাসিক শিবিরের উদ্বোধন। এই আবাসিক কোচিং ক্যাম্প উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যক্তিগণ এবং ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সদস্যবর্গ। শিবির চলবে ২৯ মে পর্যন্ত।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top