News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক-বর্ষায় ভারী বর্ষণ, প্লাবিত আগরতলার নিম্নাঞ্চল
Image

প্রাক-বর্ষায় ভারী বর্ষণ, প্লাবিত আগরতলার নিম্নাঞ্চল

আগরতলা, ১৯ মে (হি. স.) : ত্রিপুরায় বর্ষা এখনো আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি। কিন্ত, প্রাক-বর্ষা আগরতলা শহর ভাসিয়ে দিয়েছে। আজ দুপুরে ভারী বর্ষণে আগরতলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাতে, জনজীবন ব্যাহত হয়েছে। কিন্ত, জলমগ্ন শহর আগরতলা নিকাশী ব্যবস্থার উন্নতির কারণে খুব দ্রুত রাস্তার জমা জল পরিষ্কার হয়ে গেছে।

আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায়, বর্ষার সূচনায় এখনি ঘাবড়ানোর প্রয়োজন নেই। কারণ, মরসুমি বৃষ্টিপাতে এখন পর্যন্ত ১৮ শতাংশ ঘাটতি রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা নাহুস কুলকার্নি জানিয়েছেন, মরসুমি বৃষ্টিপাত এখন পর্যন্ত ৩৬০.৮ এমএম রেকর্ড করা হয়েছে। যা গড় বৃষ্টিপাত ৪৫৩ এমএম থেকে অনেকটাই কম হয়েছে।

তাঁর কথায়, মরসুমি বৃষ্টিপাতে ১৮ শতাংশ ঘাটতি রয়েছে ঠিকই। কিন্ত, এখনই চিন্তার কোন কারণ নেই। বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। তিনি বলেন, প্রাক-বর্ষা বৃষ্টিপাত আগামী তিন থেকে চারদিন লাগাতর বর্ষণ হবে। এভাবে বৃষ্টিপাত হবে ঘাটতি পূরণ হয়ে যাবে।

তাঁর দাবি, গ্রীষ্মের শুরুতে প্রচন্ড দাবদাহে বৃষ্টিপাতে ৬৩ শতাংশ ঘাটতি দেখা দিয়েছিল। তবে, প্রাক-বর্ষা মানুষের জীবনে কিছুটা স্বস্তি বয়ে এনেছে। তাঁর কথায়, বর্ষা ক্রমশ উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসছে। তাতে ধারণা করা হচ্ছে, ২৭ মে-র মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করবে। এরপরই বর্ষা নিয়ে প্রতিনিয়ত খবর দেওয়া সম্ভব হবে।প্রসঙ্গত, প্রাক-বর্ষার কারণেই অত্যাধিক তাপমাত্রা ক্রমশ নেমে এসেছে। একসময় ত্রিপুরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌছে গিয়েছিল। আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top