News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: অমরনাথ যাত্রা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক অমিত শাহের, নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব
Image

Amit Shah: অমরনাথ যাত্রা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক অমিত শাহের, নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে নিরাপত্তাকেই যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে তা বলাইবাহুল্য। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং, ডিজি বিআরও লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী প্রমুখ।

এছাড়াও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র অফিসার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা উপস্থিত ছিলেন। উচ্চ-পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র প্রধান অরবিন্দ কুমার এবং জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে এদিন উচ্চ-স্তরের বৈঠক করা হয়েছে। প্রসঙ্গত, দুই বছরের ব্যবধানে আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে এদিন উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top