News Flash

  • Home
  • বিনোদন
  • Srilekha Mitra : নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী শ্রীলেখা
Image

Srilekha Mitra : নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী শ্রীলেখা

কলকাতা, ১৫ মে (হি.স.) : নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি । সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুসংবাদ জানিয়েছেন অভিনেত্রী। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।

পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি প্রথম থেকেই খবরে। গত বছর এই ছবির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। বিদেশের মাটিতে নজর কেড়েছিলেন শ্রীলেখা। আর এবার সেই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। আর ছবির জন্য আদিত্য বিক্রম পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা। ছবি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হওয়ার পরই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শ্রীলেখা। খুশি হয়েছিলেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে নিজের শহরের চলচ্চিত্র উৎসবে ছবিটি জায়গা করে নিতে না পারায় আক্ষেপ ছিল তাঁর। আপাতত যদিও সেসব ভুলে আনন্দ এবং শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শ্রীলেখা।


রবিবার সকালে শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং ভিডিও পোস্ট করেন। ওই পোস্টে সকলকে ধন্যবাদ জানান তিনি। যাঁরা ভালবাসে কিংবা ঘৃণা করে তাঁদের সকলকেই ধন্যবাদ জানান। স্বর্গীয় মা, বাবার কথাও সোশ্যাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেন। পুরস্কার জয়ে মা-বাবা যে অত্যন্ত গর্বিত, সে বিষয়ে নিশ্চিত অভিনেত্রী।

শুধু নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার নয় আরও সাফল্য রয়েছে শ্রীলেখার ঝুলিতে। এর আগে ‘বেঙ্গালুরু কোলাজ চলচ্চিত্র উৎসবে’ দেখানো হয়েছে শ্রীলেখার পরিচালনায় তৈরি ছবি ‘এবং ছাদ’। এই ফিল্ম ফেস্টিভ্যালে ভূয়সী প্রশংসা পেয়েছে শ্রীলেখার ছবি। তাই আনন্দ যেন দ্বিগুণ হয়েছে তাঁর।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top