News Flash

  • Home
  • খেলা
  • IPL : আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন
Image

IPL : আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.): আইপিএলের সম্প্রচারস্বত্ব কেনার দৌড়ে রয়েছে গুগল, অ্যামাজন । গুগলের অ্যালফাবিট ইঙ্ক সংস্থা আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আরও অনেক সংস্থা ক্রিকেট পাগল ভারতের কোটি টাকার লিগের প্রতি আগ্রহী।

আমেরিকার এক সংস্থা যাদের ইউটিউবের মতো ওয়েবসাইট রয়েছে তারাও বোর্ডের থেকে দরপত্র নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার সুপারস্পোর্টও দরপত্র নিয়েছে বোর্ডের থেকে। অ্যামাজন, ওয়াল্ট ডিজনি, মুকেশ অম্বানির রিলায়েন্স, সোনি গ্রুপ, জি এন্টারটেইনমেন্ট, ড্রিম ইলেভেনের মতো সংস্থাও বোর্ডের দরপত্র কিনেছে।


গুগলের আইপিএলের প্রতি আগ্রহ বুঝিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে আইপিএল নিয়ে আলোচনা রয়েছে। প্রিমিয়ার লিগ এবং জাতীয় ফুটবল লিগের পরেই সব থেকে বেশি দর্শক রয়েছে আইপিএলে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, গত বছর ৬০ কোটি মানুষ আইপিএল দেখেছিলেন।

বোর্ডের তরফে আইপিএলের মূল্য প্রায় ৫৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। ২০২৩-২৭ সালের জন্য আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করতে চায় বোর্ড। সেই দরপত্র কেনা মানেই যে কেউ দর হাঁকবে আইপিএলের জন্য তা বলা যায় না। তবে আইপিএলের দিকে যে অনেক মানুষের নজর থাকে তা স্পষ্ট।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top