News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amarnath Jatra : অমরনাথ যাত্রার নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার উচ্চ-পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র সচিব
Image

Amarnath Jatra : অমরনাথ যাত্রার নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার উচ্চ-পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র সচিব

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : অমরনাথ যাত্রার নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করার জন্য শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠক বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। এই তীর্থযাত্রা দুই বছর পর ৩০ জুন থেকে শুরু হতে চলেছে।

ভাল্লা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাদের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মহাপরিচালক কুলদীপ সিং, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান পঙ্কজ সিংদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন। পাশাপাশি ছিলেন সেনা কর্তারাও।


অমরনাথজি শ্রাইন বোর্ডের সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, ভাল্লাকে তীর্থযাত্রার সময় নির্দিষ্ট স্থানের পাশাপাশি এই অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা আপডেট এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভাগ সম্পর্কে অবহিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে তাঁর সফরের প্রায় এক মাস পরে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ভাল্লা গত ১৫ এপ্রিল জম্মু ও কাশ্মীর সফর করেছিলেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top