News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রজতের অপরাজিত সেঞ্চুরি : জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে সদর
Image

Cricket : রজতের অপরাজিত সেঞ্চুরি : জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে সদর মহকুমা দল। সিনিয়র রাজ্য ক্রিকেটে সদর মহকুমা দ্বিতীয় ম্যাচে আজ, সোমবার ১৭৮ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে তেলিয়ামুড়া বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের পর আজ দ্বিতীয় জয় সদর মহকুমার দলকে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ নকআউটের লক্ষ্যে অনেকটা এগিয়ে দিয়েছে।

আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদর মহকুমা দল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫১ রানের বিশাল স্কোর গড়ে নেয়। দলের পক্ষে রজত দে-র অপরাজিত শতরান এবং কৌশল আচার্যের ৭৫ রান বেশ উল্লেখযোগ্য‌। রজত ৯৪টি বল খেলে তিনটি বাউন্ডারি এবং নটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১১৭ রান সংগ্রহ করার মধ্য দিয়ে দলকে পাহাড় প্রমাণ রান গড়তে সাহায্য করে এবং ম্যান অব দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়।

কৌশল ৫১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান পায়। বিলোনিয়ার তাপস চৌধুরী দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া মহকুমা ৩৭.৪ ওভার খেলে ১৭৩ রানে ইনিংস গুটিয়ে নেয়।দলের পক্ষে নীলাদ্রি ভৌমিকের ৪৯ রান সর্বাধিক ছিল। বোলিংয়ে সদরের তথাগত চক্রবর্তী ও বিল্লাল মিয়া তিনটি করে এবং অর্জুন দেবনাথ দুটি উইকেট পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top