News Flash

  • Home
  • খেলা
  • Hockey : জাতীয় সাবজুনিয়র বালিকাদের হকি, রওয়ানা হলো ত্রিপুরা দল
Image

Hockey : জাতীয় সাবজুনিয়র বালিকাদের হকি, রওয়ানা হলো ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। রওয়ানা হলো রাজ্যদল। মনিপুরের ইম্ফলের উদ্দেশ্যে। সোমবার সকালের ট্রেণে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে হকি ইন্ডিয়া জাতীয় সাব-জুনিয়র বালিকাদের হকির আসর। ১২তম ওই আসর শুরু হবে ১১মে থেকে। প্রতিযোগিতা চলবে ২২ মে পর্যন্ত। এদিন সকালে রেলস্টেশনে খেলোয়াড়দের অগ্রিম শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য অলিম্পিক সংস্থার সচিব রূপক দেবরায়, রাজ্য সংস্থার সহসভাপতি জয়ন্ত ভৌমিক, রাজ্য মহিলা হকির চেয়ারপার্সন গীতশ্রী ভৌমিক, মৃণাল বিশ্বাস। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী খেলোয়াড়রাও। তেলিয়ামুড়াতে ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ হয় রাজ্যদলের। ১৪ মে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব এবং ১৬ মে গ্রুপে ত্রিপুরার শেষ পরতিপক্ষ হিমাচল প্রদেশ।

ত্রিপুরা দল:‌তুয়া ভট্টাচার্য (‌অধিনায়িকা)‌, অনন্যা সূত্রধর ও তানিয়া মজুমদার, অনামিকা দত্ত, বিউটি সূত্রধর, বিজয়া শীল, দেবস্মিতা দেবনাথ, জয়া শীল, প্রিয়াঙ্কা গিরি, নোবালী পাল, আশা দাস, বিপাশা বিশ্বাস, চন্দনা সূত্রধর, মনিকা বিশ্বাস, জুয়েল দাস, প্রিয়াংকা বিশ্বাস, পূজা দেবনাথ এবং রুম্পা দাস। রাজ্য দলের কোচ তপা বিশ্বাস এবং ম্যানেজার দিলীপ দাস।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top