News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টারত বিজেপি : নাড্ডা
Image

J P Nadda: ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টারত বিজেপি : নাড্ডা

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টি। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার দিল্লিতে আয়োজিত উৎকর্ষ মহোৎসবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, “ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি এবং ভারতীয় অনুচ্ছেদগুলিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টায় কোনও খামতি রাখবে না বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি সেই আশ্বাস দিচ্ছি।”

উৎকর্ষ মহোৎসবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আরও বলেছেন, যতদূর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ও আমাদের দল বিজেপির বিষয়, আমরাই সংস্কৃতির রক্ষাকারী এবং সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরাই করি।সুতরাং সংস্কৃতি যেখানেই থাকবে সেখানেই আমাদের আদর্শ থাকবে। আমাদের আদর্শ সর্বদা সংস্কৃতির পাশে থাকবে।” জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে নাড্ডা এদিন বলেছেন, “নতুন জাতীয় শিক্ষানীতি এবং স্বাস্থ্য নীতি, উভয়েরই মূল ভারতে। নতুন জাতীয় শিক্ষানীতিতে ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতের বিষয়ে ধ্যান দ্বয় হয়েছে এবং আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পরিবেশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে নতুন শিক্ষানীতি।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top