News Flash

Image

Protest : চাম্পাহাওয়রে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ খোয়াই মহকুমার চাম্পাহাওরের পশ্চিম চাম্পাছড়া  এলাকায় একটি সেতু নির্মাণের দাবিতে শুক্রবার থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা৷

জানা যায় স্থানীয় একটি ছড়া পারাপারের জন্য অস্থায়ীভাবে  বাঁশের বেড়া তৈরি করে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই যাতায়াত করে চলেছেন৷ ছড়ার উপরে সেতু তৈরি না করার ফলে বাইক সহ যেকোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না৷ ফলে হরি জয় চৌধুরী পাড়া সহ বিস্তীর্ণ এলাকার জনজাতি অংশের মানুষজন জটিল সমস্যার সম্মুখীন৷ ছড়ার উপরে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ দাবি জানিয়ে আসছেন৷ স্থানীয় নেতা মাতববর সহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানালেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই  প্রশাসনের দৃষ্টি গোচর করতে শুক্রবার সকাল থেকে  থানার সামনে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা৷

অবরোধের খবর পেয়ে তুলাশিখর ব্লকের বিডিও অবরোধ স্থলে ছুটে আসেন৷ অবরোধকারীদের সঙ্গে ব্লকের বিডিও কথা বলেন৷ জনজাতি অংশের মানুষের দাবি মেনে খুব শীঘ্রই ছড়ার উপর একটি সেতু নির্মাণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্লক আধিকারিক সুনিদৃষ্ট প্রতিশ্রুতি দেন৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷ স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন ঘন্টা এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে রাখেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top