News Flash

Image

Eid-ul-Fitr : ডিমা হাসাওয়ে আনন্দোল্লাসে পালিত ঈদ-উল-ফিতর

হাফলং (অসম), ৩ মে (হি.স.) : বিগত দুটি বছর কোভিড অতিমারির জন্য ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে পারেননি ইসলাম ধর্মের মানুষ। কোভিডের জেরে গত দু বছর প্রতিটি উৎসবই ছিল শুধু নিয়ম রক্ষার। উৎসবের আনন্দ উৎসবে শামিল হতে পারেননি সাধারণ মানুষ। এবার কোভিড পরিস্থিতি উন্নত হওয়ায় গোটা দেশ জুড়ে আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। অসমেও এবার কোভিডের কোনও এসওপি না থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইসলাম ধর্মের মানুষ সংশ্লিষ্ট এলাকার ঈদগাহে ঈদ-উল-ফিতরের নমাজ আদায় করেন।

সমগ্র দেশের সঙ্গে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়েও আজ আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। আজ সকাল ৯-টায় হাফলং টাউন মসজিদের ঈদগায় শতাধিক ইসলাম ধর্মের মানুষ ঈদের নমাজ আদায় করেন। তাছাড়া পাহাড়ি জেলার বিভিন্ন এলাকায় আনন্দোল্লাসে ঈদ-উল-ফিতর পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আজ হাফলং শহরে ছোট ছোট ছেলেমেয়েদের দেখা গেছে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। উল্লেখ্য, ঈদ শুধু এক ধর্মীয় উৎসব নয়, টানা একমাস রোজাব্রত পালন করার পর শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে আসে খুশির উৎসব ঈদ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top