News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : বার্লিনে জার্মান চ্যান্সেলর স্কোলজের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

Prime Minister : বার্লিনে জার্মান চ্যান্সেলর স্কোলজের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

বার্লিন, ২ মে (হি.স.) : সোমবার বার্লিনে জার্মান চ্যালান্সার ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দুই নেতা ভারত-জার্মানি সহযোগিতা প্রসারিত করার জন্য উন্মুখ।

বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি টুইটে বলেছে, “ভারত-জার্মানি সহযোগিতার সম্প্রসারণ। প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর স্কোলজে বার্লিনে দেখা”। এর আগে প্রধানমন্ত্রী এদিন বার্লিনে ফেডারেল চ্যান্সেলারিতে জার্মান চ্যান্সেলরের উপস্থিতিতে গার্ড অব অনার গ্রহণ করেন।


প্রসঙ্গত, এদিন তিনদিনের ইউরোপ সফরের প্রথম ধাপে জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বার্লিনে ভারতীয় প্রবাসীদের কাছ থেকেও উষ্ণ স্বাগত পেয়েছেন। প্রধানমন্ত্রী বার্লিনের হোটেল অ্যাডলন কেম্পিনস্কিতে তাঁর আসার অপেক্ষায় থাকা প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর আগমনে অনেক শিশু তাদের বাবা-মা সহ হোটেলে উপস্থিত মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীকে দেখে লোকেরা “বন্দে মাতরম” এবং “ভারত মাতা কি জয়” স্লোগান দেয়। বার্লিনে ফেডারেল চ্যান্সেলারির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ভারতীয় প্রবাসীরা আবারও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top