News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তির বাজারে ক্রিকেট জমজমাট, বিভাসের ব্যাটিংয়ে জয়ী অঙ্কুর
Image

Cricket : শান্তির বাজারে ক্রিকেট জমজমাট, বিভাসের ব্যাটিংয়ে জয়ী অঙ্কুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।

বিভাষ বৈদ্য-‌র ঝড়ো ব্যাটিং। তাতেই জয় পেলো অঙ্কুর ইউনিট। ২ উইকেট পরাজিত করল চুং কাউ থাংগাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। রবিবার ম্যাচটি হয় বাইখোড়া স্কুল মাঠে।

সকাল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চুং কাউ থাংগা দল ২৪৭ রান করে। দলের পক্ষে পবিত্র রিয়াং ৬১ বল খেলে  ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,সুনীল রিয়াং ২৬ বল খেলে  ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,শিবম ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং মহেন্দ্র রিয়াং ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪২ রান। চুং কাউ থাংগার পক্ষে শুশম মজুমদার (‌৪/‌৫৭), অপূর্ব বিশ্বাস (‌৩/‌৩৪) এবং গৌতম দাস (‌২/‌১১) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ২২ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অঙ্কুর ইউনিট। দলের পক্ষে বিভাষ বৈদ্য ৬৬ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬, মিটুন চৌধুরি ‌‌‌৪৮ বল খেলে  ৮ টি  বাউন্ডারির সাহায্যে ৪২, যতন রুদ্র পাল ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, গৌতম দাস ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শুভ্রদীপ নন্দী ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে হিমালেশ সাংমা (‌৪/‌৪২) এবং হেবাল রিয়াং (‌৩/‌৪৩) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top