News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্ণিদগ্দ মেয়কে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ মা
Image

অগ্ণিদগ্দ মেয়কে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ মর্মান্তিক ঘটনা মন্দিরনগরীতে৷ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা চেষ্টা মেয়ের৷ মেয়েকে বাঁচাতে অগ্ণিদগ্দা হয়ে মৃত্যু হল মায়ের৷ ঘটনা উদয়পুর চন্দ্রপুর কলোনীর ৭ নং এলাকায়৷ অগ্ণিদগ্দা মেয়ের নাম সন্ধ্যা নম:(৫০) এবং বৃদ্ধা  মায়ের নাম পারিবালা নম:(৭০)৷ জানা যায় শনিবার সাতসকালে কোনো এক অজ্ঞাতকারণে রান্নার উনুন থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধার মেয়ে সন্ধ্যা নম:৷ মেয়েকে বাঁচাতে গেলে  মায়ের শরীরেও আগুন লেগে যায়৷ বৃদ্ধা ও তার মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন পরিবার পরিজনসহ এলাকাবাসীরা৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে৷ কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন দুজনের শরীরের প্রায় ১০০ শতাংশই ঝলসে গেছে৷ কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধা মায়ের৷ অগ্ণিদগ্দা মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসা৷ তবে আসলে কি কারনে এই ঘটনা সে সম্পর্কে স্পষ্ট তো কোনো কিছুই জানা যায়নি৷ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top