News Flash

  • Home
  • বিদেশ
  • এলনের হাতে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’, বিক্রির আগে উদ্বেগ প্রকাশ সিইও পরাগের
Image

এলনের হাতে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’, বিক্রির আগে উদ্বেগ প্রকাশ সিইও পরাগের

নিউইয়র্ক, ২৬ এপ্রিল (হি.স.): মালিকানা বদল হয়ে গিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের। সোমবার টুইটার কিনে নিয়েছেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেলেন তিনি। এলন মাস্কের হাতে চলে গেলে টুইটারের ভবিষ্যৎ হবে ‘অন্ধকার’, বিক্রির আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। টুইটারের ভবিষ্যতের কার্যপ্রণালী ব্যাহত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরাগ বলেছেন, ‘‘টুইটার এক বার হস্তান্তর হয়ে গেলে এই সংস্থা কী ভাবে কাজ করবে তা আমরা জানি না।’’

সোমবার টুইটার কিনে নিয়েছেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দিচ্ছেন বলেও জানা গিয়েছে। মালিকানা বদলের পর এ বার কী সিইও বদল হতে পারে টুইটারের? এই প্রশ্নও ঘোরাফেরা করছে। আর তা ঘটলে চুক্তি অনুযায়ী ৪২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩২১ কোটি ১১ লক্ষ টাকা) পাবেন টুইটারের সিইও পরাগ। ১২ মাসের মধ্যে তাঁকে পদ থেকে সরালে এই বিপুল পরিমান টাকা দিতে হবে।

Releated Posts

নেপালে হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, মৃত অন্তত ৪, নিখোঁজ ১২

কাঠমান্ডু, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য জেলা মানাংয়ে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্প এলাকায় তুষারধসে অন্তত চারজনের মৃত্যু…

ByByNews Desk Sep 28, 2026

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top