News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : খোয়াইয়ের তবলাবাড়িতে জুয়ার সরঞ্জাম সহ আটক জুয়ারী
Image

Arrested : খোয়াইয়ের তবলাবাড়িতে জুয়ার সরঞ্জাম সহ আটক জুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ খোয়াই থানা এলাকার তবলা বাড়িতে জুয়া সামগ্রী সহ এক জুয়ারীকে আটক করেছে খোয়াই থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াইয়ের তবলা বাজিয়ে এলাকায় চড়ক মেলা চলছিল৷ চরক মেলার কিছুটা দূরে জুয়ার আসর বসেছিল৷ মেলা কমিটির আপত্তি এবং পুলিশের কঠোরতা অমান্য করে বহাল তবিয়তে জুয়া খেলা চলছিল৷

এ বিষয়ে স্থানীয় জনগণ থানার পুলিশকে অবগত করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং জুয়া খেলার সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করা হয়৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ তার কাছ থেকে বেশকিছু টাকা পয়সাও উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামীণ চড়ক মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে এ ধরনের জুয়ার আসর বসে৷ আইন-কানুনের তোয়াক্কা না করে একাংশের মানুষজন এ ধরনের ভয়ঙ্কর খেলায় সামিল হচ্ছে৷ জোয়ার কবলে পড়ে বহু পরিবার নিঃস্ব হচ্ছে৷ জুয়া খেলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে পুলিশের জ্ঞাতসারেই এ ধরনের জুয়ার আসর বসে৷

Releated Posts

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

এসসি ও ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান

আগরতলা, ২৯ জুন: রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সরব প্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

বিষ প্রয়োগে খালে হাজার হাজার মাছের মৃত্যু, কৈলাশহরে চাঞ্চল্য

কৈলাসহর, ২৯ জুন: উনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের টিলা বাজার স্কুল থেকে ব্রিজ হয়ে মনু নদী…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top