News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বহুস্তরীয় নিরাপত্তা জম্মুতে, অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষায় পাল্লি গ্রাম
Image

Narendra Modi: বহুস্তরীয় নিরাপত্তা জম্মুতে, অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষায় পাল্লি গ্রাম

জম্মু, ২৩ এপ্রিল (হি.স.): জম্মুর সাম্বা জেলায় রবিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সাম্বা জেলার পাল্লি গ্রামে যাবেন প্রধানমন্ত্রী, পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে পঞ্চায়েতদের উদ্দেশে বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রাক্কালে বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাম্বা জেলার পাল্লি গ্রাম। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মুতেও।

অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর অপেক্ষা করছেন পাল্লি গ্রামের বাসিন্দারা। এত আনন্দ এর আগে কখনও দেখেননি পাল্লি গ্রামের বাসিন্দারা। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকাররি আধিকারিক, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (পিআরআই), ব্লক উন্নয়ন পরিষদ, জেলা উন্নয়ন পরিষদের পাশাপাশি সিনিয়র রাজনীতিবিদরাও। মনে করা হচ্ছে, অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষ উপস্থিত থাকবেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম জম্মু-কাশ্মীর সফর। এই সফরে পাল্লি গ্রামে পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বড় জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top