News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest: বকেয়া পাওনা আদায়ের দাবিতে বিদ্যুত নিগমে বিক্ষোভ ঠিকাদারদের
Image

Protest: বকেয়া পাওনা আদায়ের দাবিতে বিদ্যুত নিগমে বিক্ষোভ ঠিকাদারদের

আগরতলা, ১১ এপ্রিল : সৌভাগ্য যোজনা প্রকল্পের অন্তর্গত বিদ্যুত নিগমের আওতায় কাজ করেছিলেন বেশ কয়েকজন ঠিকেদার। কিন্তু দীর্ঘ প্রায় চার বছর অতিক্রান্ত হলেও তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে না নিগম। সোমবার বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে উপস্থিত হয়ে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন ঠিকাদারেরা। তাদের বক্তব্য, বেশ কিছুদিন আগে ওই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক দেবাশিস সরকার কাগজে লিখিত দিয়েছিলেন কয়েক দিনের মধ্যেই ঠিকেদারদের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো সেই আশ্বাস পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘেরাও করে টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।

এদিকে, বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, দীর্ঘ চার বছর ওই সমস্যা চলছে। ওই প্রকল্পে বেশকিছু সমস্যা রয়েছে। সেগুলি মিটে গেলেই ঠিকেদারদের পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, বিষয়টির দিকে নজর দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে,  আগামী ৭ দিনের মধ্যে তাদের বকেয়া অর্থ মিটিয়ে না দিলে সারা রাজ্যের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন  ক্ষুব্ধ ঠিকাদারেরা।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top