News Flash

Image

জ্যোতিবা ফুলের জন্ম জয়ন্তী পালিত 

আগরতলা, ১১ এপ্রিল : সোমবার যথাযোগ্য মর্যাদা সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের ১৯৫ তম জন্ম জয়ন্তী পালন করল ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। এদিন ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিনটি পালন করা হয়েছে। এ-বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপশিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস জ্যোতিবা ফুলের জীবনী তুলে ধরেন। তিনি বলেন, সমাজ সংস্কারে জ্যোতিবা ফুলের অবদান অনস্বীকার্য। দলিত এবং নিচু জাতি হিসেবে তৎকালীন সময়ে একাধিকবার নিপীড়ণের শিকার হতে হয়েছে তাঁকে। নারীদের শিক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে তাঁর, বলেন টুটন দাস।

টুটন বাবুর কথায়, ১৮৪৮ সালে প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন জ্যোতিবা ফুলে। অথচ, পূর্বতন বাম সরকারের আমলে জ্যোতিবা ফুলের মতো বিশেষ ব্যক্তিত্বদের যোগ্য মর্যাদাটুকু দেওয়া হয়নি। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সমাজের এই মহান মনীষীদের অবদান স্মরণ করছে। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় বুথ স্তরে আজ জ্যোতিবা ফুলের জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top