News Flash

  • Home
  • বিদেশ
  • তেল আবিবে বন্দুকধারীর গুলিতে দু’জনের মৃত্যু, সুরক্ষা বাহিনী নিকেশ করল জঙ্গিকে
Image

তেল আবিবে বন্দুকধারীর গুলিতে দু’জনের মৃত্যু, সুরক্ষা বাহিনী নিকেশ করল জঙ্গিকে

তেল আবিব, ৮ এপ্রিল (হি.স.): ইজরায়েলের উপকূলবর্তী শহর তেল আবিবে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন দু’জন। এছাড়াও কমপক্ষে ৮ জন জখম হয়েছেন। বার এবং রেস্তোরাঁয় পরিপূর্ণ জনপ্রিয় নাইটস্পট ডিজেনগফ স্ট্রিটে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। গুলি চালানোর ঘটনায় ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করেছে ইজরায়েলের সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনী জানিয়েছেন, “তেল আবিবে সশস্ত্র হামলা চালানো জঙ্গিকে খুঁজে পাওয়া গিয়েছে এবং নিকেশ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি সন্ত্রাসী হামলা। ইউএস সিকিউরিটি অফ স্টেট্ অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তেল আবিবে সন্ত্রাসী হামলার দিকে আমরা নজর রাখছি।

গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী হামাস এবং ইসলামিক জিহাদ তেল আবিবের হামলাকে স্বাগত জানিয়েছে। বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শোনা মাত্রই ছোটাছুটি শুরু হয়ে যায়। জরুরি সার্ভিসের পক্ষ থেকে ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন এবং ৪ জন গুরুতর জখম হয়েছেন। মুখপাত্র জাকি হেলার বলেন, “মোট ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দুজন মারা গিয়েছে, ৪ জন গুরুতর জখম হয়েছে।” তেল আবিবের ইচিলভ হাসপাতাল নিশ্চিত করেছে যে দু’জন নিহত এবং “কয়েকজন গুরুতর জখম” হয়েছে। হাসপাতালের পরিচালক রনি গামজু বলেন, “জখমদের বেশিরভাগই বক্ষস্থলের অংশে, পেটে এবং কিছু মুখে বিভিন্ন ধরনের আঘাতে গুরুতর জখম হয়েছে।”

Releated Posts

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top