News Flash

  • Home
  • দেশ
  • Encounter: কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু, বিভিন্ন অপরাধে যুক্ত ছিল নিহত সন্ত্রাসীরা
Image

Encounter: কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু, বিভিন্ন অপরাধে যুক্ত ছিল নিহত সন্ত্রাসীরা

শ্রীনগর, ৬ এপ্রিল (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রালে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে একজন আনসার গাজাওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য ছিল, অপর জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরের খানমোহ এলাকায় সরপঞ্চকে হত্যা-সহ বেশ কিছু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল নিহত জঙ্গিরা।

কাশ্মীর পুলিশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রালে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর বুধবার ভোর থেকেই ত্রাল এলাকায় তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়, এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, ত্রাল এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়েছে। নিহত হয়েছে আনসার গাজাওয়াত-উল-হিন্দ জঙ্গি সাফাত মুজফ্ফর সোফি ওরফে মুয়াভিয়া এবং লস্কর জঙ্গি উমর তেলি ওরফে তালহা। শ্রীনগরের খানমোহ এলাকায় সরপঞ্চকে (সমীর আহমেদ) হত্যা-সহ বেশ কিছু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল নিহত জঙ্গিরা।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top