News Flash

Image

Assam : করিমগঞ্জ সহ বরাকের তিন জেলায় নন জুডিশিয়াল স্ট্যাম্পের কৃত্রিম সংকট

করিমগঞ্জ (অসম), ৫ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ সহ বরাকের তিন জেলায় নন জুডিশিয়াল স্ট্যাম্পের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব (আইএএস) বলছেন, জেলায় স্ট্যাম্পের কোনও অভাব নেই। অথচ সরকার অনুমোদিত ভেন্ডারদের কাছে প্রয়োজন মতো স্টাম্প মিলছে না। তবে স্ট্যাম্পের নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যেন দিলে অনায়াসে কালোবাজারে নন জুডিশিয়াল স্ট্যাম্প মিলছে।


করিমগঞ্জে অসাধু ভেন্ডাররা কালোবাজারে স্টাম্প বেশি দামে বিক্রি করছেন বলে দীর্ঘদিনের অভিযোগ। একশো টাকার স্ট্যাম্প দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে। কার্য সম্পাদনের জন্য সাধারণ জনগণ বাধ্য হয়ে দ্বিগুণ দামে স্টাম্প ক্রয় করছেন। অভিযোগ জানানোর কোনও জায়গা নেই বলে ভুক্তভোগীরা আক্ষেপ প্রকাশ করছেন।


এদিকে খোদ জেলাশাসক বলছেন, স্ট্যাম্পের অভাব নেই। আর অন্যদিকে জেলা ট্রেজারি আধিকারিক বলছেন সাপ্লাই কম থাকায় স্ট্যাম্প বেশি করে ভেন্ডারদের দেওয়া সম্ভব হচ্ছে না। জেলাশাসক এবং ট্রেজারি আধিকারিকের কথায় কোনও মিল নেই। এ নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে সমগ্র জেলাব্যাপী তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে।


ইন্ডিয়ান স্টাফ অ্যাক্ট (আসাম অ্যামেন্ডমেন্ট) ২০২১- এর পরিপ্রেক্ষিতে সমাজের মধ্যবিত্ত শ্রেণির মানুষের রীতিমতো মাথায় হাত উঠেছে। নতুন সংশোধিত আইন অনুসারে এখন থেকে ১৫ কিংবা ২০ টাকার নন জুড়িশিয়াল স্ট্যাম্প দিয়ে আদালতে অ্যাফিডেভিট করা বেআইনি এবং এ ধরনের মূল্যের স্ট্যাম্পে অ্যাফিডেভিট করা হলে অ্যাফিডেভিটটি মূল্যহীন হয়ে পড়বে। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি গত বছরের সেপ্টেম্বর মাসে গ্যাজেট নোটিফিকেশন জারি করে আসাম স্ট্যাম্প অ্যাক্ট সংশোধন করার কথা ঘোষণা করেন। প্রতিটি ক্ষেত্রে নন জুড়িশিয়াল স্ট্যাম্পের মূল্যমান নির্ধারিত করে ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে নোটিফিকেশন। যার ফলে অক্টোবর মাস থেকে আইনটি লাগু হয়েছে। এই নতুন সংশোধনী আইন শুধু অসমের ক্ষেত্রে প্রযোজ্য।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top