News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • GST SCAM : জিএসটি রিটার্নের নামে কোটি কোটি টাকার প্রতারণা, পলাতক দেবাশিস সাহার বিরুদ্ধে হাফলং থানায় এজাহার
Image

GST SCAM : জিএসটি রিটার্নের নামে কোটি কোটি টাকার প্রতারণা, পলাতক দেবাশিস সাহার বিরুদ্ধে হাফলং থানায় এজাহার

হাফলং (অসম), ৫ এপ্রিল (হি.স.) : জিএসটি-র নামে কোটি কোটি টাকার প্রতারণা করে হাফলং থেকে পলাতক দেবাশিস সাহার বিরুদ্ধে হাফলং থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন থেকে জিএসটি ট্যাক্স রিটার্নের নামে জালিয়াতি করে আসছিল দেবাশিস সাহা নামের ওই ব্যক্তি। ডিমা হাসাও জেলার বেশ কিছু ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল জিএসটি রিটার্নের নামে। কিন্তু গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেগুলি সরকারের কাছে জমা করেনি দেবাশিস।


দীর্ঘদিন থেকে দেবাশিস সাহা এভাবে ট্যাক্স রিটার্নের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কিন্তু এই জালিয়াতি গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে তখন, যখন বেশ কয়েকজন ঠিকাদার দেখেন তাঁদের জিএসটি-র টাকা সরকারের খাতায় জমা পড়েনি। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাফলং শহরে দেবাশিস সাহার এসডি অ্যাসোসিয়েট নামের প্রতিষ্ঠানে গিয়ে ঠিকাদাররা উত্তপ্ত করে তুলেছিলেন। খবর পেয়ে হাফলং থানার ওসি দেবাশিস সাহার প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসেন। কিন্তু যাদের সঙ্গে জিএসটি রিটার্নের নামে প্রতারণা হয়েছে সেই সব ঠিকাদার তাদের টাকা ফিরিয়ে পাবার আশায় হাফলং থানায় কোনও এজাহার না দিয়ে দেবাশিসের সঙ্গে এক সমঝোতা করেন।


দেবাশিস ওই সব ঠিকাদারকে এক মাসের মধ্যে তাদের টাকা ফিরিয়ে দেবে বলে স্টাম্প পেপারে স্বাক্ষর করে। এর মধ্যে দেবাশিস সাহা গত ৭ মার্চ রাতে পরিবার সহ হাফলং ছেড়ে পালিয়ে যায়। তার পর ঠিকাদাররা দেবাশিসের খোঁজে অনেক দৌড়ঝাঁপ করেও কোনও সন্ধান বের করতে পারেনি। তাই বাধ্য হয়ে সোমবার ওই সব ঠিকাদার হাফলং থানায় দেবাশিস সাহার বিরুদ্ধে এক এজাহার দাখিল করেছেন। এজাহারের ভিত্তিতে হাফলং পুলিশ দেবাশিসের বিরুদ্ধে ২১/২২ নম্বরে আইপিসির ৪২০ ধারায় মামলা রুজু করেছে মঙ্গলবার।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top