News Flash

  • Home
  • দিনের খবর
  • Nitin Gadkari: গ্রিন হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে পৌঁছলেন গড়করি, বললেন জ্বালানির ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে
Image

Nitin Gadkari: গ্রিন হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে পৌঁছলেন গড়করি, বললেন জ্বালানির ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): গ্রিন হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি। গাড়িটির নাম রাখা হয়েছে, ‘মিরাই’, অর্থাৎ ভবিষ্যৎ। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, “আমাদের জ্বালানির ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে।” বুধবার সকালে গ্রিন হাইড্রোজেন চালিত গাড়িতে চড়ে সংসদে পৌঁছন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি।

সংসদে পৌঁছনোর পর তিনি জানান, “আত্মনির্ভর হওয়ার জন্য আমরা গ্রিন হাইড্রোজেন প্রবর্তিত করেছি যা জল থেকে উৎপন্ন হয়। এই গাড়িটি একটি পাইলট প্রকল্প। এখন থেকে দেশে গ্রিন হাইড্রোজেন তৈরির কাজ শুরু হবে, আমদানি রোধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেছেন, “ভারত সরকার ৩ হাজার কোটি টাকার মিশন শুরু করেছে এবং (শীঘ্রই) আমরা হাইড্রোজেন রফতানিকারী একটি কাউন্টি হয়ে উঠব। যেখানেই (দেশে) কয়লা ব্যবহার করা হত, সেখানে গ্রিন হাইড্রোজেন ব্যবহার করা হবে।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top