News Flash

  • Home
  • প্রধান খবর
  • Nityanand Rai: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর বাইরের ৩৪ জন সম্পদ কিনেছেন জম্মু-কাশ্মীরে : নিত্যানন্দ রাই
Image

Nityanand Rai: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর বাইরের ৩৪ জন সম্পদ কিনেছেন জম্মু-কাশ্মীরে : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর বাইরের মোট ৩৪ জন সম্পদ কিনেছেন। মঙ্গলবার লোকসভায় জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর মোট ৩৪ জন জমি ও সম্পদ কিনেছেন জম্মু ও কাশ্মীরে। বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রেহমানের একটি প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

নিত্যানন্দ রাই বলেছেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাইরের মোট ৩৪ জন সম্পদ কিনেছেন কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু, রিয়েসি, উধমপুর ও গান্ডেরবাল জেলায় জমি ও সম্পদ ক্রয় করা হয়েছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে যখন রাজ্যে বিশেষ মর্যাদা ছিল তখন শুধুমাত্র জম্মু-কাশ্মীরের নাগরিকই সেখানে জমি ও সম্পদ ক্রয় করতে পারতেন। বাইরের কারও জমি কেনার অধিকার ছিল না। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরকে দু’টি ভাগে বিভক্ত করা হয়, জম্মু-কাশ্মীর ও লাদাখ। এখন বাইরের যে কেউ জমি কিনতে পারেন জম্মু-কাশ্মীরে।

Releated Posts

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top