News Flash

Image

Thief : সাব্রুমে প্রচুর পরিমানে রড চুরি

সাব্রুম, ২৪ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের নবীন পাড়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য মজুত প্রচুর পরিমাণ রড চুরি করে নিয়ে গেছে চোরেরা। 


ঘটনার বিবরণে জানা গেছে, নবীন পাড়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ চলছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজে নিয়োজিত শ্রমিকরা সেখানে রাত্রিযাপন করে কাজ করেন। রাতে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে চোরের দল সেখান থেকে প্রচুর পরিমাণ রড চুরি করে নিয়ে যায়। রাত তিনটে নাগাদ এক শ্রমিক প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বের হলে ঘটনাটি টের পান। তখনই চোরেরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।


তবে সেখান থেকে ১০ এমএম ২০ বান্ডিল এবং ৮ এমএম ২০ বান্ডিল রড চুরি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে সাব্রুম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া সামগ্রী কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ। ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির জন্য মজুত চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top