News Flash

  • Home
  • দেশ
  • Covid vaccine: বুধবার থেকে দেশে শুরু ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ, ব্যবহার হবে শুধু কোরবেভ্যাক্স
Image

Covid vaccine: বুধবার থেকে দেশে শুরু ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ, ব্যবহার হবে শুধু কোরবেভ্যাক্স

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): ছোটদের টিকাকরণের অপেক্ষা প্রায় শেষ, বুধবার থেকেই দেশে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুধবার থেকেই ওই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া শুরু হবে গোটা দেশে। একইসঙ্গে ওই দিন থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

তিনি জানিয়েছেন, ১২-১৩ ও ১৩-১৪ বছর বয়সীদের ক্ষেত্রে শুধুমাত্র কোরবেভ্যাক্স টিকা ব্যবহার করা হবে। কোরবেভ্যাক্স হল তৃতীয় করোনা ভ্যাকসিন। উল্লেখ্য, এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করিয়েছে কেন্দ্র। বড়দের টিকাকরণের জন্য ব্যবহৃত কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না ১২-১৪ বছরের শিশুদের। বদলে কোরবেভ্যাক্স টিকা দেওয়া হবে এই ১২-১৪ বছর বয়সী শিশুদের।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top