News Flash

  • Home
  • বিদেশ
  • আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে চলেছে রাশিয়া
Image

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে চলেছে রাশিয়া

নিউইয়র্ক, ১১ মার্চ (হি. স.) : ইউক্রেনে সামরিক অভিযানের মাসুল দিতে এবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে চলেছে রাশিয়া। এর ফলে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইউই) ও গ্রুপ অব সেভেনের দেশগুলো থেকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে আগ্রাসনের কারণে তা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

জানা গেছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আজ শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এবিষয়ে ঘোষণা করতে পারেন । এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’গুলোকে আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।উল্লেখ্য, শুক্রবার রাশিয়ার ইউক্রেনে আক্রমণের তৃতীয় সপ্তাহ চলছে। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top