News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : দিদিমনি উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করেছেন’, কটাক্ষ দিলীপের
Image

BJP : দিদিমনি উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করেছেন’, কটাক্ষ দিলীপের

কলকাতা, ১০ মার্চ (হি. স.) : উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২২। তা গণনা শুরু হতে হতেই পেরিয়েছে গেরুয়া শিবির। এদিকে, আগের বারের থেকে ভোট শতাংশ বাড়লেও যোগীর দাপটে কার্যত কোণঠাসা মুলায়ম-পুত্র অখিলেশ। এ প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলায় ছিল কটাক্ষের সুর।


উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সে প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদিমনি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।” উল্লেখ্য,গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে গোড়াতেই এগিয়ে যায় বিজেপি।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top