News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর, ভারতীয়দের উদ্ধারে চাইলেন সাহায্য
Image

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর, ভারতীয়দের উদ্ধারে চাইলেন সাহায্য

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতিতে আগেও ভারতের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এই পরিস্থিতিতে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের খবর, প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে। ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বাৰ্তালাপের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের ক্ষেত্রে ইউক্রেন সরকারের সাহায্যের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সুমি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের যে প্রচেষ্টা চলছে সে ক্ষেত্রে ইউক্রেন সরকারের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top