News Flash

  • Home
  • বিদেশ
  • Russia: মিসাইল হানায় ক্ষতবিক্ষত ৪, ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
Image

Russia: মিসাইল হানায় ক্ষতবিক্ষত ৪, ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

কিয়েভ, ৭ মার্চ (হি.স.) : একের পর এক মিসাইল হানায় ক্ষতবিক্ষত হচ্ছেন সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে শহরের স্থাপত্য-ভাস্কর্য্য। জ্বলছে আগুনও। ইউক্রেনের আকাশ বাতাস স্বজন হারানোর কান্না। সোমবার সকালে ইরপিন শহরে মিসাইলের আঘাতে চারজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। এর পরেই সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ডাক দেওয়া দেওয়া হয়েছে।

কিয়েভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রশাসন জানিয়েছে, এই শহরগুলিতে মানব করিডর তৈরি করে সাধারণ মানুষদের সুরক্ষিত ও নিরাপদে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে। রাশিয়ার দাবি, সাধারণ নাগরিকের ওপরে হামলা উদ্দেশ্য় নয়। যদিও রাশিয়ার দাবি উড়িয়ে ইউক্রেন জানিয়েছে, এই সবই আসলে নাটক। এর আগেও দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়ঙ্কর হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১২ দিন হতে চলল। এখনও আক্রমণের তেজ কমেনি। গতকাল আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির পরেও ফের মিসাইল হামলা করেছে রাশিয়া। ইরপিনে লাগাতার গোলা বর্ষণ চলছে। জানা যাচ্ছে, ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে খারকিভ, মারিপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top