News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • BJP & SP: চূড়ান্ত পর্যায়ে উত্তর প্রদেশে ৫৪ আসনে ভোট, বিজেপি ও সপা-র মধ্যে জোর লড়াই
Image

BJP & SP: চূড়ান্ত পর্যায়ে উত্তর প্রদেশে ৫৪ আসনে ভোট, বিজেপি ও সপা-র মধ্যে জোর লড়াই

লখনউ, ৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে শুরু হয়ে গিয়েছে সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ের ভোটপর্ব। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি। শেষ দফার ভোটে সোমবার উত্তর প্রদেশের মোট ৫৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, এর মধ্যেই রয়েছে বারাণসী ও আজমগড়ও। এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৬১৩ জন প্রার্থীর। উত্তর প্রদেশের মোট ৯টি জেলায় চলছে ভোটগ্রহণ, এই জেলাগুলি হল-আজমগড়, মউ, জৌনপুর, গাজিপুর, চান্দাউলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র।

সোমবারই শেষ তথা অন্তিম দফার ভোটগ্রহণ চলছে উত্তর প্রদেশে। চূড়ান্ত পর্যায়ের ভোটে এদিন বিশেষ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে ভোটারদের মধ্যে, সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, শেষ পর্যায়ে জোরদার টক্কর হবে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে। প্রসঙ্গত, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী ১০ মার্চ। প্রায় এক মাস ধরে এবার উত্তর প্রদেশে ভোটগ্রহণ হয়েছে, প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয় গত ১০ ফেব্রুয়ারি।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top