News Flash

  • Home
  • প্রধান খবর
  • Local Train Service Mumbai : গ্রিড বসে মুম্বইয়ের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ বিভ্রাট, স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবাও
Image

Local Train Service Mumbai : গ্রিড বসে মুম্বইয়ের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ বিভ্রাট, স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবাও

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): আচমকাই মুম্বইয়ের বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় বাণিজ্যনগরী বাসিন্দাদের। স্তব্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবাও, সকাল ৯.৪২ মিনিট থেকে বিদ্যুৎ ছিল না আন্ধেরি ও চার্চগেটের মধ্যে। বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিং চহাল জানিয়েছেন, টাটা বিদ্যুৎকেন্দ্রের একটা অংশ বসে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে মুম্বইয়ের একটা বড় অংশ। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ইকবাল বলেন, “মুলুন্দ-ট্রম্বের টাটা বিদ্যুৎ কেন্দ্রের এমএসইবি ২২০ কেভি ট্রান্সমিশন লাইন বসে যাওয়ায় মুম্বইয়ের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে বলে জানিয়েছে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট।” বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, টাটা বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড বসে যাওয়ায় সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

Releated Posts

‘সম্মিলিত জাতীয় দায়িত্ব’ হিসেবে জনগণকে জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সর্বশেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে চলমান জাতীয় জনগণনা প্রক্রিয়ার কথা…

ByByNews Desk Sep 27, 2026

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top