News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC : সোনারপুরের স্কুলে উত্তেজনা, একাধিক দলের এজেন্টকে মারধরের নালিশ
Image

TMC : সোনারপুরের স্কুলে উত্তেজনা, একাধিক দলের এজেন্টকে মারধরের নালিশ

সোনারপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে উত্তেজনা। অভিযোগ, বহিরাগতরা এসে বাম, কংগ্রেস, নির্দল এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেয়। সোনারপুরের বিদ্যানিধি স্কুলের এই ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। অভিযোগ, ভোট শুরুর আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে ঢুকে বহিরাগতরা তাণ্ডব চালায়।

বাম, কংগ্রেস ও নির্দল এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে হাতাহাতি বেধে যায় বিরোধীদলের এজেন্টদের। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কেঁদে ফেলেন বিরোধী এজেন্ট, প্রিসাইডিং অফিসারকেও দেখা যায়নি। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ডহারবার, মহেশতলা, বজবজ, রাজপুর-সোনারপুর, বারুইপুর ও জয়নগর পুরসভায় রবিবার ভোট হচ্ছে। তবে ইতিমধ্যেই তৃণমূলের দখলে এসেছে বজবজ।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top