News Flash

Image

টাকা সহ আটক নাবালক

কুমারঘাট, ২৬ ফেব্রুয়ারি : ঊনকোটি জেলার কুমারঘাটের শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে প্রচুর টাকা সহ এক নাবালককে আটক করেছেন স্থানীয়রা। জানা গেছে, ওই নাবালক একটি ব্যাগ সহ কুমারঘাট শিব মন্দির সংলগ্ন কল্পতরু হোটেলের সামনে ঘোরাফেরা করছিল। তাকে দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং ব্যাগের ভিতর প্রচুর পরিমাণ টাকা দেখতে পান। নাবালককে আটক রেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে টাকাসহ ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়। সে জানিয়েছে এক ব্যক্তি তার কাছে এই টাকার ব্যাগটি দিয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে।এর পেছনে বড় ধরনের রহস্য আত্মগোপন করে রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত।এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় কিনা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top