News Flash

  • Home
  • দেশ
  • পারদ চড়ছে উপত্যকায়; শ্রীনগরের তাপমাত্রা ১.৮ ডিগ্রি, ২ মার্চ অবধি মেঘলা থাকবে কাশ্মীর
Image

পারদ চড়ছে উপত্যকায়; শ্রীনগরের তাপমাত্রা ১.৮ ডিগ্রি, ২ মার্চ অবধি মেঘলা থাকবে কাশ্মীর

শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কাশ্মীর উপত্যকায়। বৃষ্টি ও হালকা তুষারপাতের পর শনিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল কাশ্মীর উপত্যকা। আগামী ২ মার্চ অবধি এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুধুমাত্র কাশ্মীর উপত্যকা নয়, ২ মার্চ অবধি মেঘলা থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়া তেমন কোনও পরিবর্তন হবে না।

ধীরে ধীরে তাপমাত্র বাড়ছে কাশ্মীর ও লাদাখে। রাতে ও ভোরের দিকে কনকনে ঠাণ্ডা থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা চড়ছে। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৭.৫ ডিগ্রি, দক্ষিণ কাশ্মীরের পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি, জম্মুতে ৮.৮ ডিগ্রি। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, দ্রাসে মাইনাস ৭.৯ ডিগ্রি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top