News Flash

  • Home
  • খেলা
  • Coach stuck in Ukraine : ইউক্রেনে আটকে কোচ! চিন্তায় প্যারালিম্পিয়ান শরদ কুমার
Image

Coach stuck in Ukraine : ইউক্রেনে আটকে কোচ! চিন্তায় প্যারালিম্পিয়ান শরদ কুমার

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া ও ইউক্রেনের মুখোমুখি সংঘর্ষে চিন্তায় রয়েছেন টোকিওতে প্যারা অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতা ভারতীয় অ্যাথলিট শরদ কুমার। কারণ তাঁর কোচ নিকিতিন ইয়েভেন ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁর বাড়ির বাইরেও বোমার হামলা হচ্ছে। যার কারণে র পরিবার আতঙ্কে রয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাজধানী কিয়েভ থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানেই থাকেন ভারতীয় অ্যাথলিট প্যারালিম্পিয়ান শরদ কুমারের কোচ নিকিতিন ইয়েভেন । তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে টুইটে তিনি লিখেছেন- ‘আমি আমার কোচ নিকিতিন ইয়েভেনের সঙ্গে কথা বলেছি। তিনি ইউক্রেনের খারকিভ শহরে থাকেন। তিনি আতঙ্কিত। তিনি তার ঘর থেকে বাড়ির বাইরে বোমা হামলার শব্দ শুনতে পাচ্ছেন। তিনি তাঁর আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যাওয়ার পরিকল্পনা করছেন।’

শরদ কুমার গত বছর টোকিওতে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর ঠিক আগে, তিনি চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের খারকিভের বাসিন্দা নিকিতিন ইয়েভেনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। শারদের কোচও ভারতে থেকেছেন। তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচও ছিলেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top