News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বাস্তবতার থেকে অনেক দূরে পরিবারবাদীরা, জানেই না কী হচ্ছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বাস্তবতার থেকে অনেক দূরে পরিবারবাদীরা, জানেই না কী হচ্ছে : প্রধানমন্ত্রী

আমেঠি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে ফের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলেছেন, “পরিবারবাদীরা বাস্তবতা থেকে এতটাই দূরে যে তাঁরা কী ঘটছে তা দেখতেই পাচ্ছেন না… তাঁরা নিজেদের পরিবারের ক্ষমতা বাড়াতে এবং রাজার মতো জনগণের ওপর কর্তৃত্ব ফলাতে চায়। কিন্তু, আমাদের ক্ষমতা বাহুবলী অথবা মাফিয়া নয়, উত্তর প্রদেশের জনগণ।” প্রধানমন্ত্রী বলেছেন, “যখন দেশে টিকা দেওয়া শুরু হয়েছিল, মোদী তখন টিকা নেওয়ার জন্য দৌড়াননি। আমরা ফ্রন্টলাইন কর্মী, কমোর্বিডিটিসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের প্রথমে টিকা দিয়েছি। ‘পরিবারবাদীরা’ ক্ষমতায় থাকলে, নিজেরাই প্রথমে টিকা নেওয়ার জন্য সমস্ত লাইন ভেঙে ফেলত। এমনকি আমার মাও তাঁর তৃতীয় ডোজ পাওয়ার জন্য অপেক্ষা করছেন।”

কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভোটব্যাঙ্কের রাজনীতি ও ‘পরিবারবাদী’দের রাজনীতি দেশকে ক্ষতির মুখে ফেলেছে। এদের রাজনীতি দেশের স্বার্থের বিরুদ্ধে গেলেও কেউ দ্বিধা করেন না। তাঁরা আমাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে অপমান করে।” মোদী আরও বলেছেন, ”পরিবারবাদীদের’ শাসন করার একটি নির্দিষ্ট সূত্র আছে; তাঁরা নিজেদের ভোট ব্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রী গঠন করেন যাদের কোনও কর্তৃত্ব নেই। এই দলগুলি নিজেদের আত্মীয়দের, অর্থাৎ ‘সুপার মিনিস্টার’ যারা প্রকৃত ক্ষমতার অধিকারী, সংবিধানের সীমার বাইরে কর্তৃত্ব দেয়।”

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top