News Flash

Image

Fire : কাকড়াবনে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই

উদয়পুর, ২৩ ফেব্রুয়ারি : বুধবার ভোর নাগাদ কাকড়াবন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৬ টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ভোর সোয়া পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে যান। খবর পাঠানো হয় কাকড়াবন এবং উদয়পুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। ফলে আরো বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।


তবে এরই মধ্যে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top