News Flash

  • Home
  • দেশ
  • Strike: বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটে ব্ল্যাক আউট চণ্ডীগড়, সমস্যায় বাসিন্দারা
Image

Strike: বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটে ব্ল্যাক আউট চণ্ডীগড়, সমস্যায় বাসিন্দারা

চণ্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিদ্যুৎ বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের ঘোষিত তিন দিনের ধর্মঘটে চণ্ডীগড়ের সাধারণ বাসিন্দারা জনজীবন এখন সমস্যায়। চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ নেই, ভরসা মোমবাতি। সেটা জ্বেলেই দিন কাটছে। বিদ্যুতের অভাবে জ্বলছে না রাস্তার সিগন্যাল। ফলে, যানজট গোটা শহর জুড়ে। বিদ্যুৎ না থাকার কারণে নেই জলও। থমকে গিয়েছে দৈনন্দিন জীবন। বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে অনলাইন ক্লাসও। একদিন, দু’দিন নয়। বিদ্যুৎকর্মীদের ধর্মঘটের জেরে এক টানা তিন দিন ধরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে চণ্ডীগড় শহরের একাংশ। শহর জুড়ে নেমে এসেছে অন্ধকার। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একটানা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে অফিস-আদালত। বিদ্যুৎ সঙ্কটের কারণে ব্যহত হয়েছে চিকিৎসা পরিষেবাও। সরকারি হাসপাতালগুলি অনেক অস্ত্রোপচার বন্ধ রেখেছে।
চণ্ডীগড় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফের শহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, এখনও সমস্যার সমাধান হয়নি। যে কারণে একাধিক বাসিন্দা ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। বিদ্যুৎ পরিষেবা ব্যহত হওয়ার ফলে রাজ্যের উৎপাদন ও শিল্প ক্ষেত্রগুলিতেও প্রভাব পড়েছে । এই বিষয়ে প্রশাসন দ্রুত পদেক্ষেপ নিচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top