News Flash

  • Home
  • খেলা
  • ছবছর পর টি-২০ র‌্যাঙ্কিং শীর্ষে ভারত
Image

ছবছর পর টি-২০ র‌্যাঙ্কিং শীর্ষে ভারত

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। আর এই সুবাদে ৬ বছর পর আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারত।

সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৯টি ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২৬৯। তবে ভারতের সার্বিক পয়েন্ট ১০,৪৮৪। সেখানে ইংল্যান্ডের সংগ্রহ ১০,৪৭৪। সেই কারণেই এক নম্বরে ভারত। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) এবং দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ২৩৫ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গত বছর টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় টি-২০ ফর্ম্যাটে ইতি ঘটেছে বিরাট রাজের। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-০ জয়ের পর টি-২০তে পোলার্ড বাহিনীকে চুনকাম করতে সফল রোহিতের ভারত। রবিবার রাতে ইডেনে ক্যারিবিয়ানদের হারিয়ে ট্রফি ঘরে তুলতেই টি-২০তে এক নম্বর স্থান দখল করল দল। শেষবার ২০১৬ সালের ফেব্রুয়ারিতে টি-২০ র‌্যাঙ্কিং শীর্ষে পৌঁছেছিল ভারত। তারপর থেকে দল প্রথম পাঁচে থাকলেও এক নম্বরে পৌঁছতে ব্যর্থই হয় ভারত। কিন্তু ক্যাপ্টেন রোহিতের হাত ধরে ফের সেরার সেরা হয়ে উঠল টিম ইন্ডিয়া।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top