News Flash

  • Home
  • প্রধান খবর
  • Snowfall : : ফের তুষারের চাদরে ঢাকল সিকিম, ছাঙ্গুতে ব্যহত যান চলাচল
Image

Snowfall : : ফের তুষারের চাদরে ঢাকল সিকিম, ছাঙ্গুতে ব্যহত যান চলাচল

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের তুষারের চাদরে ঢাকল সিকিম পাহাড়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার রাতে হঠাৎই তুষারপাত শুরু হয় লাচেনে।এরপর তুষারপাত হয় লাচুং, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায়। রবিবার সকালেও পাহাড়ের উপরিভাগে তুষারপাত ঘটে। তুষারপাতের জেরে রবিবার ছাঙ্গুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বাভাস মতে ফের তুষারের চাদরে ঢাকল সিকিম পাহাড়। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বসন্তেও তুষারপাতের সম্ভাবনা উস্কে উঠেছিল। শনিবার রাতে হঠাৎই তুষারকণার আছড়ে পড়া শুরু হয় লাচেনে। পরবর্তীতে যা অব্যাহত থাকে লাচুং, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায়। রবিবার সকালেও পাহাড়ের উপরিভাগে তুষারপাত ঘটে। ছাঙ্গুতে এতটাই তুষারপাত হয় যে রবিবার যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিকিম আবহাওয়া দফতরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, একই পরিস্থিতি থাকবে সোমবারও। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি অঞ্চলের দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে।-

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top