News Flash

Image

Election : আজ ওডিশায় তৃতীয় দফার পঞ্চায়েত ভোট

ভুবনেশ্বর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আজ রবিবার ওডিশায় তৃতীয় দফার পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ওইদিন ২৯টি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

রাজ্য পুলিশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে। তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য জুড়ে ২৪০ প্লাটুন ফোর্স, ১৬২৫টি মোবাইল টহল দল এবং জেলা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওড়িশা পুলিশ জানিয়েছে।
এই পর্বের নির্বাচনের সময় ১৮,৪৮৬টি বুথে ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকায় কঠোরভাবে নির্বাচন পরিচালনা করা হবে। ওড়িশা পুলিশের মতে, আগের দুই পর্যায়ের ভোটে গণ্ডগোল হওয়ার ঘটনায় জাজপুরে ২৮ জন, ঢেঙ্কানালে ছয়জন, জগৎসিংহপুরে পাঁচজন এবং পুরী জেলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ৩,৮৮,৩৮০ লিটার মদ, ৩৮টি অবৈধ অস্ত্র এবং ২৩১১ গ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে৷

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ওড়িশায় পঞ্চায়েত নির্বাচন পাঁচটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে দুটি পর্ব শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top