News Flash

  • Home
  • দেশ
  • Covid19: কোভিড-সংক্ৰমণ ক্রমেই নিম্নমুখী ভারতে, আরোগ্যের হার ৯৮.১২ শতাংশ
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ ক্রমেই নিম্নমুখী ভারতে, আরোগ্যের হার ৯৮.১২ শতাংশ

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে এই মুহূর্তে ওঠানামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, কখনও বাড়ছে কখনও আবার কমে যাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, কোভিডে মৃত্যুর সংখ্যাও ৫০০-র নীচে নেমে এসেছে। বৃহস্পতিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন, আগের দিনের তুলনায় ৪,৮৩৭ কমেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৯২ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ২.০৭ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২,৯২,০৯২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪০,৮২৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৬৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৭ লক্ষ ৮৬ হাজার ৮০৬ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৭৪,৬৪,৯৯,৪৬১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৯২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১০,৯০৫ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,৬২,৫৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৯,৭৭,২৩৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১২ শতাংশ। নতুন করে ২৫,৯২০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৭,৮০,২৩৫ জন।

Releated Posts

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top