News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য, ৩৪৩ কেজি গাঁজা উদ্ধার
Image

নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য, ৩৪৩ কেজি গাঁজা উদ্ধার

তেলিয়ামুড়া, ১৪ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে গাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে মুঙ্গিয়াকামী থানা পুলিশ। সোমবার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কে যানবাহন চেকিংয়ে বসে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।


সোমবার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৯ মাইল এলাকায় যানবাহন চেকিংয়ে বসে এমএইচ৪৮বিএম১৮৯৪ নম্বরের একটি ছয় চাকার এসএমএল লরিতে চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশিতে মোট ৩৬টি প্যাকেটের মধ্যে ৩৪৩ কেজি শুকনো গাজা উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী। পুলিশ গাড়ির চালক বিহারের বাসিন্দা মোহাম্মদ রাজাকে আটক করেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ বিশাল পুলিশবাহিনী। গাঁজাগুলি আগরতলা থেকে বহি:রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা গেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top