News Flash

  • Home
  • প্রধান খবর
  • Earthquake: উত্তরাখণ্ডে ৪.১ তীব্রতার ভূমিকম্প, কাঁপল উত্তরকাশিও
Image

Earthquake: উত্তরাখণ্ডে ৪.১ তীব্রতার ভূমিকম্প, কাঁপল উত্তরকাশিও

দেহরাদূন, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলা। ভূকম্পন অনুভূত হয়েছে উত্তরকাশি জেলা-সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ প্রান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার সকাল ৫.০৩ মিনিট নাগাদ ৪.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৭২ অক্ষাংশ এবং ৭৮.৮৫ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ২৮ কিলোমিটার গভীরে।

উত্তরকাশি থেকে ৩৯ কিলোমিটার পূর্বে, পিথোরাগড় জেলা থেকে ১৯৭ কিলোমিটার পূর্বে ও হিমাচল প্রদেশের মান্ডি থেকে ২০৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top