News Flash

Image

TMC : শক্তিশালী হচ্ছে তৃণমূল, দাবি সুবলের

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক।


শুক্রবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুবল বাবু জানান, ৭০৫ জন ভোটার বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। তাদের মধ্যে চারজন জনজাতি নেতা রয়েছেন। তারা হলেন কল্যাণ রিয়াং,কালাচাঁদ চাকমা, রাজা দেববর্মা এবং সম্রাট দেববর্মা। রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের সংগঠন ক্রমশই চাঙ্গা হচ্ছে বলেও তিনি দাবি করেন। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসে বরণ করে নেন সুবল বাবু।

Releated Posts

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top