News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা, থেমে রয়েছে মৃত্যু মিছিল
Image

Covid19: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা, থেমে রয়েছে মৃত্যু মিছিল

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা ক্রমশ স্থায়ী হচ্ছে। সাথে মৃত্যু মিছিলও থেমে আছে। ফলে, ত্রিপুরাবাসী করোনার প্রকোপ নিয়ে আপাতত কিছুটা ভয়মুক্ত হচ্ছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪৯৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩০৮৯ জনকে নিয়ে মোট ৩৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে।  দৈনিক সংক্রমণের হার বর্তমানে সামান্য বেড়ে হয়েছে ০.৬৭ শতাংশ। গতকাল ২৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৬৪  শতাংশ। কারোর মৃত্যু হয়নি।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৮৪ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৩৮০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭১ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, অনেকদিন বাদে পশ্চিম জেলা ও গোমতি জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। তবে, সংক্রমণের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫ জন, উত্তর ও দক্ষিণ জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় এবং ঊনকোটি জেলায় ২ জন এবং ধলাই জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খোয়াই জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top